অসম তৃষ্ণা
- আহমাদ মাগফুর - আহমাদ মাগফুর'র কবিতা

আমি বড় তৃষ্ণার্ত
বুকে আমার তৃষ্ণার ব্যথা খুব,
তাই বুঝে না বুঝে রঙিন জলেতে
দিয়েছি গোপন ডুব,
গিলেছি রং চটা সব জল
গেয়েছি মিথ্যে তৃপ্তির গান
অথচ তৃষ্ণায় তৃষিতই হলো প্রাণ।

একথা শুনে তুমি রেগে বললে!
বোকা!
জলতো আমার কাছেই ছিলো
ছিলো গঙ্গার পবিত্র ঢেউ ছিল শীতল শুভ্র শিলও,
মরুতে জল খোঁজার আগে আমায় ডাকনি কেনো!
কেন অসময়ের তৃষ্ণা নিয়ে অজাগাতে জল খুঁজে
আমায় করেছো হেনো!
নাকি জলকে আমার অপবিত্র বলেই জানো ?

বলি!
আমায় একটু বিশ্বাস করো!
যতোটা করা যায় একটা মাকড়সার ঘরকে
অতটুকুই হয়ত যথেষ্ট হবে চিনতে আমার মনকে।

আমি জানি,
তুমি গঙ্গার ঢেউয়ে ভাসা শুভ্র কোমল কামিনী,
যতটা পবিত্র তোমার জল তার চেয়ে পবিত্র তুমি,
তবে অসময়ে তৃষ্ণায় হতে পারে আমার
সময়ের কোন ছল,
তৃষ্ণা মেটাতে ঘোলা হতে পারে তোমার কাখের জল,
তবে কেমন করে তোমার থেকেই নেই পিপাসার জল
অথচ আজও শুনছি এ বুকে অশ্লিল কোলাহল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026